ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে গ্যাসবাহী কাভার্ডভ্যানে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

রোববার (৫ নভেম্বর) ভোর ৬ টায় এ অগ্নিসংযোগ করে কয়েকজন দুর্বৃত্ত। এসময় আগুনে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন জানান, ভোগড়া বাইপাস এলাকার একটি সিএনজি স্টেশন থেকে কাভার্ডভ্যানটি মীরের বাজারের একটি কারখানার জন্য সিলিন্ডারে করে গ্যাস নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন: উত্তরায় বিস্ফোরণে ৩ পুলিশ আহত

পথে হঠাৎ কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আজ ভোরে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালিগাঁও চৌধুরী বাড়ি এলাকায় অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হলে তাদের ধাওয়া করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

এ সময় কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি সজিব ও স্বেচ্ছাসেবক দলের কর্মী স্বাধীনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

সান নিউজ/একে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা