সারাদেশ

ফেনীর সেই স্কুল পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী

ফেনী প্রতিনিধি : ফেনীর পরশুরাম সরকারি পাইলট হাই স্কুলে বৃষ্টি হলে ছাতা মাথায় দিয়ে শ্রেণি কার্যক্রম চলা সেই ভবনটি দেখতে গেলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা। তিনি সরেজমিন খোঁজখবর নিয়ে ভবনের বিস্তারিত বিষয়ে ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতারকে অবহিত করেন। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পদক্ষেপের কথা জানান।

আরও পড়ুন : আরও ১৩ প্রাণহানি, হাসপাতালে ২৭৪২

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরশুরামের সেই ভবনটির বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্টদের নজরে আসে। একপর্যায়ে সোমবার দুপুরে ফেনীস্থ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা পরিদর্শনে যান। এসময় স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী, সহকারী প্রধান পেয়ার আহমেদ ছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা জাসদ সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী জানান, স্কুলের ৩য় তলা ভবনটি চতুর্থ তলায় সম্প্রসারণ করতে নির্বাহী প্রকৌশলীকে মোবাইল ফোনে নির্দেশনা দেন স্থানীয় সংসদ সদস্য শিরীন আখতার। এছাড়া জরাঝীর্ণ ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণে বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন সাংসদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা