ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন

সান নিউজ ডেস্ক : গাজীপুরের শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ।

আরও পড়ুন : মঙ্গলবার থেকে পুনঃনিরীক্ষার আবেদন

সোমবার (২৯ নভেম্বর) রাত ১২টায় এ আগুন লাগে । ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বেলাল।

তিনি বলেন, সোমবার দিনগত রাত ১২টার দিকে ভবানীপুর এলাকার সাফারি পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

আরও পড়ুন : মারা গেছেন সাবেক এমপি শাহজাহান

সকাল সাড়ে সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এছাড়া এ ঘটনায় হতাহত রয়েছে কী না এবং আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা