সারাদেশ

কোরআন রেখে পালানোর সময় ইদ্রিস আটক

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে কালী মন্দিরে কোরআন রেখে পালানোর সময় ইদ্রিছ খান (৪৮) নামের এক ব্যক্তি আটক হয়েছে।

আরও পড়ুন: তেঁতুলতলা মাঠে থানা হবে না

বুধবার (২৭ এপ্রিল) দিবাগত গভীর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বগা ইউনিয়নের উত্তর রাজনগর-পালপাড়া সার্বজনীন কালী মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিন জানা যায়, ওই কালী মন্দিরের অদুরে দিলীপ পালের বাড়ি তিনদিন ব্যাপী নাম কীর্তন অনুষ্ঠান হচ্ছিল। বৃহষ্পতিবার শেষ দিন হওয়ায় বুধবার রাতে নাম কীর্তন অনুষ্ঠানে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। সন্ধ্যা থেকেই ওই ব্যক্তি (ইদ্রিছ খান) এলাকায় ঘোরাঘুরি করছিল। রাতে কীর্তন অনুষ্ঠানে খাবারও খায়। এরপর রাত সাড়ে তিনটার দিকে কীর্তন আঙ্গিনা থেকে ১০০ মিটার দুরে উত্তর রাজনগর পালপাড়া সার্বজনীন কালী-শীতলা মন্দিরে ইদ্রিছ খান ঢুকে কালী দেবতার সামনে ডাবের উপর কোরআন রেখে পালিয়ে যাচ্ছিল। এসময় কীর্তনের স্বেচ্ছাসেবকরা মন্দির থেকে ইদ্রিছকে বের হতে দেখে তাকে ধরে ফেলে এবং মন্দিরের ঘট থেকে কোরআন উদ্ধার করে। এরপর তারা বাউফল থানায় খবর দিলে বৃহষ্পতিবার (২৮ এপ্রিল) ভোরে পুলিশ গিয়ে ধৃত ইদ্রিছ খানকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: চালের দাম আর বাড়বে না

স্বেচ্ছাসেবকদের মধ্যে হৃদয় পাল (২২), সঞ্জয় পাল (৩৪), সৌরভ পাল (২১), সজল পাল (৩০) ও কার্তিক পাল (৩৫) জানায়, কীর্তনে অনেক নারী-পুরুষের সমাগম ঘটায় তারা নিয়মিত কীর্তন আঙ্গিনার চারদিকে টহল দিচ্ছিলেন। এসময় ইদ্রিছ খানকে কালী মন্দির থেকে বের হতে দেখে তাকে ধরে ফেলি এবং কালী মন্দির থেকে কোরআন উদ্ধার করি। এসময় ধৃত ইদ্রিছ খান কালী মন্দিরে কোরআন রাখা ভুল হয়েছে বলে স্বীকার করেন। এঘটনার পর কীর্তন আঙ্গিনায় সমবেত ভক্তদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

কীর্তন কমিটির সভাপতি দিলীপ পাল জানান, ভোর সাড়ে ৫টার দিকে কীর্তন অনুষ্ঠান শেষ করেছি কিন্তু ধর্মীয় বিধান অনুযায়ী বৃহষ্পতিবার দিনে কিছু অনুষ্ঠান থাকলেও সেগুলো বন্ধ রাখা হয়েছে। ঘটনার পর থেকে হিন্দু অধ্যুষিত উত্তর রাজনগর পাল পাড়ার সকল পরিবারের মধ্যে অজানা আতংক বিরাজ করছে।

আরও পড়ুন: বৈঠকে বসছেন মো‌মেন-জয়শঙ্কর

দিলীপ পাল আরও জানান, দীর্ঘকাল থেকে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান এক সাথে বসবাস করে আসছি। কখনো এমনটা দেখিনি। তিনি ধারণা করে বলেন, এখন বাউফল উপজেলা আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং হওয়ায় স্বাধীনতা বিরোধী ও হিন্দু বিদ্বেষীরা আওয়ামী লীগের মধ্যেই স্থান করে নিয়েছে। এখন আমাদের থাকাটাই কঠিন হয়ে পড়েছে।

বাউফল থানার ওসি আল-মামুন জানান, আটককৃত ব্যক্তির বাড়ি বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নে। সে দুমকি উপজেলার আঙারিয়া এলাকার কদমতলা আবাসনে থাকে। বুধবার বিকেলে পটুয়াখালী থেকে এমভি কামাল খান লঞ্চে উঠে বগা লঞ্চঘাটে নেমে ওই গ্রামে যায়।

আরও পড়ুন: এমন যুদ্ধ অযৌক্তিক

তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানানো হবে। হিন্দু সম্প্রদায়ের আতঙ্ক দূর করার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার মোহম্মদ শহীদুল্লাহ বলেন, এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। ঘটনা তদন্তে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

অজু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলী আকবর (৮০) নামে এক ব...

মাটিরাঙায় খালেদা জিয়ার জম্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপন অনুষ্ঠিত 

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জম্ম বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙা...

বোয়ালমারী হিসাবরক্ষণ অফিসে ‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’

‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’—এমন অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারী...

উলিপুরে মৎস্য চাষিদের মাছ উৎপাদন বাড়ানোর আহ্বান

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগান...

ওষুধ কোম্পানির স্বার্থে মরিয়া সরকার!

দীর্ঘ ৩২ বছর পর দেশের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা