ছবি প্রতীকী
সারাদেশ

বাবাকে কুপিয়ে হত্যা, দুই ছেলের নামে মায়ের মামলা 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে সিএনজি অটোরিকশাচালক বাবা শাহ আলমকে কুপিয়ে হত্যা করেছেন দুই ছেলে। ওই ঘটনায় দুই ছেলেকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন মা তাহেরা বেগম।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে ওই হত্যা মামলা দায়ের করা হয়।

ওই মামলায় মেজো ছেলে জাহেদুল ইসলাম (১৯) ও ছোট ছেলে খোরশেদুল আলমকে (১৫) আসামি করা হয়।

জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আমীন মোহাম্মদ মুন্সীর বাড়িতে পারিবারিক বিরোধের জের ধরে বাবা শাহ আলমকে কুপিয়ে হত্যা করে মেজো ছেলে জাহেদুল ইসলাম ও ছোট ছেলে খোরশেদুল আলম। এ ঘটনার পর পুলিশ জাহেদুল ইসলামকে (১৯) গ্রেফতার করে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এ হত্যার ঘটনায় গ্রেফতারকৃত জাহেদুল ইসলামকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা