সারাদেশ

ভাতিজিকে যৌনপল্লিতে বিক্রি

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: ভাতিজিকে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে যৌনপল্লিতে বিক্রির অভিযোগে আপন চাচা, ফুফু ও ফুফাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে বরিশালের বন্দর থানায় মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

তিনি জানান, নির্যাতনের শিকার তরুণী তার ফুফু, ফুফা ও চাচার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। আমরা তা আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করেছি। মামলা তদন্ত সাপেক্ষে আরও যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী তরুণী জানান, গত বছর তার বিয়ে হয়েছিল। কিন্তু পারিবারিক কলহের কারণে বিয়ের দুই মাসের মধ্যে বিবাহবেচ্ছেদ হয়। কিন্তু তার বাবার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ফুফু, ফুফা এবং চাচা তাকে চাকরির প্রলোভন দেখিয়ে নয় মাস আগে ঢাকার জুরাইনের শনিরআখড়ার ভাড়া বাসায় নিয়ে যায়।

তিনি আরও জানান, ওই বাসায় গিয়ে দেখা যায়, অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত অনেক ছেলে-মেয়ে বাসায় আসা যাওয়া করছেন। এর মধ্যে ফুফু ও ফুফা মিলে তাকে দেহ ব্যবসায় বাধ্য করেন। তাতে বাধা দিলে গলা চেপে, মাথা দেয়ালের সঙ্গে আঘাতসহ নির্যাতন করে। এভাবে দীর্ঘ পাঁচ মাস সেখানে একটি কক্ষে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করায়। তবে মা-বাবার সঙ্গে মোবাইলে কথা বলতে দিত না।

ভুক্তভোগী তরুণী জানান, এক পর্যায়ে চার মাস আগে তাকে অন্য আরেকজনের কাছে দুই লাখ টাকায় বিক্রি করে দেন। সেখানে কিছু দিন থাকার পর এক নারীর সহায়তায় পালিয়ে বরিশাল বন্দর থানার নিজ বাড়িতে ফিরে আসেন।

ফুফু হয়েও ভাইয়ের মেয়েকে যৌনপল্লিতে বিক্রি করে দেবে এটা বুঝতে পারেনি মন্তব্য করে ওই তরুণীর বাবা জানান, নির্যাতনের শিকার মেয়েটি বাড়িতে ফিরে আসার পর তার (বাবা) বোন, জামাই এবং ভাই তাকে বাড়িতে নিয়ে আটকে রাখেন। তবে স্থানীয়দের সহায়তায় তিনি মুক্তি পান। তারা বলে, মেয়েকে জীবিত রাখলে বিচার চাইবে। তাই সাক্ষীসহ তাকে মেরে ফেলতে হবে।

অভিযুক্তরা ভুক্তভোগী মেয়েটির সঙ্গে যে অন্যায় হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তরুণীর হতভাগ্য মা-বাবা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা