সারাদেশ

মাস্টার ও সুকানির অদক্ষতাতেই পদ্মা সেতুর পিলারে ধাক্কা

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: পদ্মা সেতুর পিলারে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার কারণ হিসেবে ইংল্যান্ড মাস্টার অফিসার ও হুইল সুকানির অদক্ষতাকেই দায়ী করা হচ্ছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে এমন অভিযোগ করে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

এদিকে এ ঘটনায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ইনল্যান্ড মাস্টার অফিসার মো. দেলোয়ারুল ইসলাম ও হুইল সুকানি মো. আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফেরির মাস্টার ও সুকানির বরখাস্তের আদেশ বলা হয়, জলযানে কর্মরত ভারপ্রাপ্ত মাস্টার অফিসার ও হইল সুকানি দক্ষতার সঙ্গে ফেরি পরিচালনা করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো মর্মে প্রতীয়মান হয়। পদ্মা সেতুর নিচে এ ধরনের দুর্ঘটনা কোনোমতে কাম্য নয়। তাদের এ ধরনের কার্যকলাপ চাকরির নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। উল্লেখিত দুর্ঘটনার জন্য ভারপ্রাপ্ত মাস্টার কর্মকর্তা মো. দেলোয়ারুল ইসলাম (ইনল্যান্ড মাস্টার কোড নং-১১২৭৬), সুকানি হিসেবে কর্মরত মো. আবুল কালাম আজাদকে (হইল সুকানি কোড নং-৮৩৮৯৯) সাময়িক বরখাস্ত করে ডিসিপিএম ফ্রন্ট দফতরে নিয়মিত হাজিরা থাকার নির্দেশ প্রদান করা হলো।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান জানান, এ ঘটনায় বিআইডব্লিউটিসি’র পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিতে বিআইডাব্লিউটিসির জিএম (মেরিন) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালনা) মো. শাহজাহান খান, শিমুলিয়াঘাটের এজিএম মো. রুবেলুজ্জামান ও মেরিন আহমেদকে সদস্য করা হয়েছে। কমিটিকে সার্বিক বিষয়ে তদন্ত করে দোষীদের শনাক্তকরণ এবং দায়-দায়িত্ব নিরূপণসহ সুপারিশ সহকারে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর সোমবার রাত ১১টার দিকে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

উল্লেখ্য, সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা খায়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক দুটি প্রাইভেটকারের ওপর পড়লে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়। ফেরিতে ফাটল ধরে। আহত হয় নারীসহ অন্তত পাঁচজন।

এর আগে গত ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামে রো রো ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।

ঘটনা তদন্তে ওই দিনই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিআইডব্লিউটিসি। তাদের দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, পিলারের সঙ্গে সংঘর্ষের পেছনে রো রো ফেরিটির ইনচার্জ মাস্টার আব্দুর রহমান খান ও সুকানির সাইফুল ইসলামের দায়িত্বহীনতা রয়েছে। ফেরি বা অন্য কোনো জলযানের সংঘর্ষ থেকে নিরাপদে রাখতে পদ্মা সেতুর পিলারগুলো রাবার দিয়ে মোড়ানোর পরামর্শও দিয়েছে ওই কমিটি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা