সারাদেশ

মহিষের আক্রমণে প্রাণ গেল কিশোরের

নিজস্ব প্রতিবেদক: একটি পশুরহাটে মহিষের আক্রমণে মো. কামরুল ইসলাম ইহাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার।

শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার নুরুল উল্লাহ মুন্সির হাটে ওই কিশোর মহিষের আক্রমণের শিকার হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন কুমার মল্লিক।

তিনি বলেন, থানার নুরুল উল্লাহ মুন্সির হাটে এক কিশোর মহিষের আক্রমণের শিকার হয়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা