সারাদেশ

ফেনীতে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীতে কষ্টিপাথরের মূর্তিসহ যতীশ চন্দ্র মজুমদার (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) রাত ১০টায় শহরের সহদেবপুর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। ওই মুর্তির ওজন ১৩ কেজি।

আটক যতীশ চন্দ্র নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা। তিনি বেশ কিছুদিন ধরে ফেনীর সহদেবপুর এলাকায় রিপনের বাড়িতে ভাড়া থাকেন। বুধবার (৭ জুলাই) সকালে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সহদেবপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় খায়রুল ইসহাক রোডের রাস কুঠিরের চতুর্থ তলা থেকে সন্দেহভাজন যুবক যতীশ চন্দ্র মজুমদারকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, ওই বিল্ডিয়ের চতুর্থ তলার সিঁড়ির পাশের একটি কক্ষ থেকে ১৩ কেজি ওজনের লম্বা আকৃতির কষ্টিপাথরের মূর্তি জব্দ করা হয়।

ফেনীর র‌্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, জব্দকৃত কষ্টিপাথরের মূর্তিসহ যুবককে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, র‌্যাবের হাতে কষ্টিপাথরসহ আটক হওয়া ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা