সারাদেশ

মোরেলগঞ্জে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদী ও খালের পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে পৌরসভা সদর বাজার, হাসপাতাল, উপজেলা পরিষদ, খাদ্যগুদাম এলাকাসহ বহু এলাকা প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছে শতশত পরিবার।

সদর ইউনিয়নের গাবতলা ও কাঠালতলা, নিশানবাড়িয়া গ্রামের ৫ শতাধিক মানুষ নিকটবর্তী সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে। স্থানীয় সংসদ সদস্য ঝুকিপূর্ণ এলাকার আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।

মঙ্গলবার সকাল থেকে জোয়ার শুরু হলে পানগুছি নদীতে পানি বাড়তে থাকে। বেলা ১টার দিকে স্বাভাবিকের চেয়ে ৫-৬ফুট পানি বেড়ে যায়। পানগুছি নদীর তীরবর্তী খাউলিয়া, কুমারখালী, সন্নাসী, গাবতলা, কাঠালতলা, সানকিভাঙ্গা, বদনী ভাঙ্গা, বারইখালী, শ্রেণিখালী, ফুলহাতা, বহরবুনিয়া, ঘসিয়াখালী গ্রাম সকালের জোয়ারে প্লাবিত হয়েছে। বিকেল থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ঝুকিপূর্ণ এলাকার আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পূর্ণ জোয়ারে নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেষ দেয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ বলেন, মোরেলগঞ্জে স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট পানি বেড়েছে। ঝড় হলে পরিস্থিতি খারাপ হতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রয়োজনীয় সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য ৮৩টি আশ্রয়কেন্দ্র্র প্রস্তুত রাখা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা