সারাদেশ

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করতে এসে মারধরের শিকার হয়েছেন এক প্রেমিকা। অচেতন অবস্থায় প্রেমিকের বাড়ির পাশে থেকে তরুণীকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর মুক্তবাজারে এই ঘটনা ঘটে। তরুণীটি শুক্রবার (১৯ মার্চ ) থেকে অনশন করছে।

অনশন করা তরুণী বলেন, তারেক হাসানের সাথে তার এক বছর ধরে প্রেমের সম্পর্ক। এক বছর ধরে আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে। আমাকে বিয়ে করবে মর্মে বার বার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্ত তারেক এখন অন্যত্র বিয়ে করার জন্য মেয়ে দেখা শুরু করেছে। আমাকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করলে তিনি প্রেমিকের বাড়িতে অনশনের সিদ্ধান্ত নেন।

সেই মোতাবেক গত শুক্রবার তিনি ওই যুবকটির বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। শনিবার(২০ মার্চ) ও মেয়েটি প্রেমিকের বাড়িতে অনশন করা অবস্থায় শারীরিক নির্যাতনের স্বীকার হয়েছেন। এদিকে প্রেমিকার অনশনের খবর পেয়েই তারেক বাড়ি থেকে পালিয়ে গেছেন।

অভিযুক্ত ওই যুবকের নাম তারেক হাসান। তার বাড়ি মহারাজপুর গ্রামের মুক্ত বাজারে। তার বাবার নাম কাচু মন্ডল। ওই যুবকটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা শিক্ষার্থী।

যুবকের সাথে মুঠোফনে যোগাযোগ করেও ফোন বন্ধ পাওয়ায় তার কোন বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি। তবে যুবকটির বাবা কাচু মন্ডল বলেন, মেয়েটির অভিভাবকদের নিয়ে বসে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হচ্ছে।

এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মিটিংয়ে আছি। পরে কথা হবে।


সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা