সারাদেশ

গাংনীতে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে স্বামীকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী রোজিনা খাতুন (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে গাংনীর মালসাদাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত রোজিনা খাতুন গাংনী উপজেলার দেবীপুর গ্রামের আতাহার আলীর মেয়ে।

মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোজিনার স্বামী সাইফুল ইসলাম (২৭) মারা যান। স্ত্রী ও তার পরিবারের লোকজন তাকে পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যা করেছে এমন অভিযোগে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের ভাই শরিফুল ইসলাম। মামলা নং১১,তারিখ- ১১/৩/২০২১।

ওই মামলার প্রধান আসামি হিসেবে রোজিনাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মামলা তদন্তকারী কর্মকর্তা ইনস্পেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম।

অভিযোগে জানা গেছে, সোমবার (৮ মার্চ) রাতে পারিবারিক কলহের জের ধরে দেবীপুর গ্রামে শ্বশুর বাড়িতে সাইফুল ইসলাম তার স্ত্রীকে ক্ষুর দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এতে স্ত্রী আহত হন। পরে শ্বশুর বাড়ির লোকজন সাইফুলকে নির্যাতন করে গাছের সাথে বেঁধে রেখে মুখে বিষ ঢেলে দেয়। আহত অবস্থায় স্বামী স্ত্রীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সাইফুলের মৃত্যু হয়।

সান নিউজ/এইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা