সারাদেশ

শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: সারা দেশে অব্যাহত নারী নির্যাতন ধর্ষণ, নিপীড়ন এবং ঢাকার কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার আহবায়ক এডভোকেট মইনুর রহমান মগনু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা বিশ্বজিত নন্দী, জেলা শাখার স্কুল বিষয়ক সম্পাদক অনন্ত দাস অর্নব।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আয়শা আক্তার নওমী, বক্তারা ধর্ষণের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

দুই আসামি আদালতে, দুপুরে চার্জশিট দেবে পুলিশ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

ঈদুল আজহার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গণপরিব...

হোয়াইট হাউসের বাইরে নিহত নাসির বেস্ট সম্পর্কে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে)...

সোনম কাপুরের ব্যতিক্রমী উদ্যোগ, আপত্তি প্রতিবেশীদের

দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন বলি...

হ্যারি কেনের হ্যাটট্রিক, জয় পেল বায়ার্ন মিউনিখ

আরও একবার জাত চেনালেন হ্যারি কেন। ডিএফবি পোকালের ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা