সারাদেশ

সোনারগাঁয়ে মদপানে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতিরিক্ত মদ পানে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু ও ড্রাইভার তোফাজ্জলসহ তিন জনের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সেলিম রেজা।

এ ঘটনায় জিসান, রাহিম, হৃদয়সহ আরও ৬ জন আশংঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন জানায় এলাকাবাসী।

মৃতরা হলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (৩২), মেঘনা কাদিরগঞ্জ এলাকার মোক্তার মিয়ার ছেলে মোহসিন (২৩) ও জৈনপুর এলাকার সিদ্দিকের ছেলে তোফাজ্জল (৪০)।

শুক্রবার দিবাগত রাতে সোনারগাঁও উপজেলার মেঘনা হোলসিম সিমেন্ট কারখানার সামনে বাবুর ব্যক্তিগত অফিসে বসে মদপান করেছিলেন বেশ কয়েকজন। মদপানের পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজনের মৃত্যু হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তারা কিভাবে মারা গেছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। তবে তাদের পরিবারের দাবি খাবারের সাথে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনএ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা