ছবি: সান নিউজ
সারাদেশ

গজারিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে দুই বাড়ি পুড়ে ছাই

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের সরকারি প্রাইমারি স্কুলসংলগ্ন রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুটি ঘর ভস্মীভূত হয়। ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টার পর পোনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে রেনু মিয়ার বাড়ি ও সিরাজ প্রধানের বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়। ঘরের আসবাবপত্র, নগদ টাকা, কাপড়চোপড়সহ সবকিছু পুড়ে যায়। আগুন নেভাতে পানি ছিটানোর কারণে পাশের ইনসান আলী ও শুকুর আলীর বাড়িতেও আংশিক ক্ষতি হয়েছে। এতে চারটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, খবর পাওয়ার ২৭ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছি। দ্রুত কাজ শুরু করায় আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি। ক্ষয়ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা হলেও প্রাণহানি না হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে। তারা সরকারি ও বেসরকারি সহযোগিতার জন্য আবেদন জানিয়েছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা