ছবি: সংগৃহীত
সারাদেশ

ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীর চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রসেনজিত বিশ্বাস (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

ঘটনার পর শিশুটির বাবা রনি কুমার শীল রবিবার (৩০ নভেম্বর) রাতে বোয়ালমারী থানায় মামলা (নং–৩১) দায়ের করেন। বর্তমানে শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছে।

পুলিশ জানায়, প্রসেনজিত মোবাইলে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে শিশুটিকে প্রতিবেশী অলক দাসের পুরাতন ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে গিয়ে ঘটনা জানায়। অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “মামলা রুজুর পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা