সংগৃহীত ছবি
সারাদেশ

প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলার প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকার দামড়িব্রীজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে দায়িত্বরত এএসআই মুহিবুর রহমান বলেন, এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে আনার পর আরও একজন মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক দামড়িব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। ৩ জন মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

আহত ও নিহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, জাফলং থেকে সিলেটে আসার পথে জৈন্তাপুর উপজেলার দামড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রাইভেটকার। গাড়িটিতে পাঁচজন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। আহত ও নিহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা