সংগৃহীত ছবি
সারাদেশ

স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও যোগ্যতা অর্জন করে আত্মমানবতার সেবায় কাজ করার আহবান

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি: ভোলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের হল রুমে ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা ইউনিটের স্বেচ্ছাসেবক সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভোলা ইউনিটের স্বেচ্ছাসেবকরা দুই দিনের সফরে ভোলাতে আসায় চেয়ারম্যানকে সম্মাননা জানান।

আরও পড়ুন: পর্যটকবাহী বাস উল্টে আহত ১৭

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ বলেন, স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও যোগ্যতা অর্জন করে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার জন্য তৈরি হওয়ার জন্য আহবান জানান।

তিনি বলেন, যে কোন দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সঙ্কটে, জাতীয় দুর্যোগে সবসময় দুর্গত মানুষের পাশে থেকেছে। আগামী দিনেও দুর্যোগে মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিবে রেড ক্রিসেন্ট সোসাইটি। সেজন্য তরুণ স্বেচ্ছাসেবকদের দায়িত্ব নিতে হবে। রেড ক্রিসেন্ট সোসাইটির সকল মানবেক কাজ গুলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ভুল ভাবে তুলে ধরতে রেড ক্রিসেন্ট এর কার্যক্রম।

তিনি আরও বলেন, শুধুই যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী মানবিক সেবায় নিয়োজিত নয় বরং কীভাবে বাংলাদেশের মানুষের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের বিপন্নতা কমিয়ে ঝুঁকি ও ক্ষয়ক্ষতি হ্রাস করা যায় সে লক্ষ্যকে সামনে নিয়ে ভবিষ্যৎ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা গ্রহন করা হবে বলে জানান।

এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কারণে মানুষ ও সমাজের অধিক বিপন্নতা ও ঝুঁকি হ্রাসেও এ প্রতিষ্ঠান বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম গ্রহণ কারবে বলে জানান।

আরও পড়ুন: ট্রলির চাপায় নিহত পুলিশ সদস্য

এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পিতা হাজিপুর ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মোস্তফা, চেয়ারম্যান ছেলে রেড ক্রিসেন্ট এর সদর দপ্তরের স্বেচ্ছাসেবক আয়ান আহমেদ, ভোলা ইউনিট লেভেল অফিসার মাহাবুবুর রহমান মিলন, সিনিয়র স্বেচ্ছাসেবক মীর মোশারেফ অমি, ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা ইউনিটের সাবেক যুব প্রধান আরাফাতুর রহমান রাহাত, সাবেক যুব প্রধান-০১ ও ইয়ুথ কমিশনের সাবেক বরিশাল বিভাগের সদস্য সাংবাদিক আদিল হোসেন তপু, যুব প্রধান সাদ্দাম হোসেন, উপ - প্রধান রহমান মিম, ছাত্র সম্মনয়কারী হিমু। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ভোলা যুব রেড ক্রিসেন্ট এর উপ-প্রধান -০২ আব্দুল্লাহ নোমান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, রেড ক্রিসন্ট সোসাইটি ভোলা ইউনিটের আজীবন সদস্য, অর্ধ- শতাধিক স্বেচ্ছাসেবক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা