আর্টস

৩ আগস্ট সোমবার, কেমন যাবে আপনার আজকের দিন

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র ৮ থেকে বৈশাখ ৭):

মানসিক অশান্তির জন্য বাড়িতে থাকতে ভাল লাগবে না। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা বাড়তে পারে। আজ কিছু পাওনা আদায় হতে পারে। প্রিয় জনের কাছ থেকে সাহায্য পাবেন। আজ আনন্দে থাকতে পারবেন। কাজের জন্য উদ্বেগ বাড়তে পারে। পেটের সমস্যা নিয়ে চিন্তা থাকবে। বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে। দুপুরের পরে অশান্তি বাড়বে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ ৮ থেকে জ্যৈষ্ঠ ৬):

শরীর ভাল না থাকার জন্য কাজে অনিহা আসতে পারে। আত্মীয়ের সঙ্গে অশান্তি আশঙ্কা। রাস্তাঘাটে কোনও আঘাত থকে সাবধান থাকুন। বাবার সঙ্গে কোনও কারণে বিবাদ বাধবে। বাড়িতে অতিরিক্ত খরচ হতে পারে। সন্তানের জন্য চিন্তা থাকবে। ব্যবসায় কোনও ক্ষতি হতে পারে। কোনও কাজে প্রতারিত হতে পারেন। ঠান্ডা লাগা থেকে সাবধান।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ ৭ থেকে আষাঢ় ৬):

কোনও ভাল ব্যক্তির সাহায্যে বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জলপথে একটু সাবধান থাকুন। মানসিক শান্তি পেতে পারেন। সন্তানের জন্য চিকিৎসার খরচ বাড়বে। কোনও ঝুঁকি নেওয়ার আগে একটু চিন্তা করুন। কথা বলার সময় সংযত থাকুন। আজ আপনার আচরণ খুব খারাপ হতে পারে। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। পাওনা অর্থ আদায় হওয়ার সম্ভাবনা। আগুন থেকে একটু সাবধান থাকুন।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় ৭ থেকে শ্রাবণ ৫):

অংশীদারি ব্যবসার জন্য ক্ষতি হতে পারে। ভাল কাজে আজ বাধা পড়তে পারে। খাওয়ার ব্যাপারে একটু অসুবিধা হতে পারে। বন্ধুদের সঙ্গে কোনও বিবাদের জন্য মানসিক অশান্তি। কোনও বিপদ থেকে মুক্তি পেতে পারেন। কাজের জন্য ভ্রমণ হতে পারে। নিজের ব্যবসায় খুব ভাল লাভ পেতে পারেন। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। মাথার যন্ত্রণা বাড়বে। মহাজনের সঙ্গে বিশেষ আলোচনা।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন ৬ থেকে ভাদ্র ৫):

ব্যবসায় লাভ বাড়তে পারে। সঞ্চয়ের জন্য চিন্তাভাবনা। শুভ কাজের জন্য আজ যোগাযোগ হতে পারে। বাড়তি খরচ নিয়ে চিন্তা। প্রেমের ব্যাপারে আনন্দ বাড়বে। অফিসে বিবাদের আশঙ্কা। ধর্ম সংক্রান্ত আলোচনা থেকে আনন্দ। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য সারা দিন মানসিক কষ্ট বাড়তে পারে। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করুন।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র ৬ থেকে আশ্বিন ৫):

শিক্ষকদের সম্মান বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে। কোনও কাজের জন্য গভীর ভাবে চিন্তা করতে হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়বে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। শরীরের কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে। খেলাধূলায় সাফল্য আসতে পারে। কোনও সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা। ব্যবসায় আয় বাড়বে। ভ্রমণের জন্য আলোচনা। বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন ৬ থেকে কার্তিক ৫):

আজ সকাল থেকে কাজের চাপ বাড়তে পারে। উচ্চপদস্থ ব্যক্তির থেকে উপকার পাবেন। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক ৬ থেকে অগ্রহায়ন ৬):

আজ নিজের প্রতিভা দেখানোর খুব ভাল সুযোগ পেতে পারেন। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ ৭ থেকে পৌষ ৬):

বুকের কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুদের কথায় কোনও কাজে পা দেবেন না। রাস্তায় যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে ঋণ নিতে হতে পারে। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সাধু সেবায় মনে শান্তি।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ ৭ থেকে মাঘ ৭):

স্বাস্থ্যকর স্থানে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। আজ কাজের জায়গায় প্রচুর সুনাম বাড়বে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূর্ণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। আজ পুরনো দিনের কোনও আশা ভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে। বিনিয়োগি ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। ব্যয় কম হবে।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ ৮ থেকে ফাল্গুন ৮):

সঙ্গীত চর্চায় উপকার পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত রাগের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরু জনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে পারে।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন ৯ থেকে চৈত্র ৭):

ব্যবসায় অর্থ লাভে দেরি হতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। বাড়ি তৈরির শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। বিবাহ সংক্রান্ত কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা খুব ভাল। বেড়াতে যাওয়ার জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। অতিরিক্ত রাগ ভাল হবে না।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

ঝালকাঠিতে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ&rsquo...

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ...

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

দীর্ঘ ১০ মাসের কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার জন...

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বাজারে শাহরুখ খানের অবস্থান বরাবরই আলোচনায় থাকে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা