ছবি: সংগৃহীত
খেলা
এশিয়ান গেমস

বৃষ্টি উপেক্ষা করেই প্রস্তুত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে টানা বৃষ্টির কারণে এখন পর্যন্ত লিটন দাসের দলের নিয়মিত অনুশীলন ব্যাহত হয়েছে এবং বৃষ্টির ফাঁকে ফাঁকে অল্প সময়ের জন্য নেটে অনুশীলন করেই তারা নিজেদের প্রস্তুত করার চেষ্টা করছেন। আবহাওয়া অনুকূলে না থাকলেও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য দেশ থেকেই মানসিকভাবে প্রস্তুত হয়ে এসেছিলেন বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

বৃষ্টিতে অনুশীলন বাধাগ্রস্ত হওয়া প্রসঙ্গে লিটন বলেন, আবহাওয়ার ওপর কারো হাত নেই এবং প্রতিটি দলের জন্যই পরিস্থিতি সমান। দেশ ছাড়ার আগে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি জানান, জাপান ক্রিকেট পরিচিত দেশ না হওয়ায় সেখানে পর্যাপ্ত অনুশীলনের সুবিধা না পাওয়ার আশঙ্কাই বেশি ছিল, যে কারণে আগে থেকেই দল নিজেদের প্রস্তুত করে রেখেছে এবং খেলোয়াড়রা মাঠে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

আগামীকাল সকালে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ, যেখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ম্যাচ পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও বৃষ্টি নিয়ে না ভেবে ম্যাচটি মাঠেই খেলতে চান অধিনায়ক। উইকেট ও দল গঠন নিয়ে তিনি জানান, পিচ বোলারদের সহায়ক হওয়ায় দলে পাঁচজন বোলার ও ছয়জন ব্যাটার নিয়ে সেরা কম্বিনেশন নামানো হবে। এছাড়া, ক্রিকেটে পদক জয়ের বাড়তি কোনো চাপের কথা এই মুহূর্তে মাথায় রাখছেন না জানিয়ে লিটন বলেন, আগে প্রথম ম্যাচটি খেলে জয় নিশ্চিত করতে চান, এরপর পরবর্তী ভাবনা।

সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা