ছবি: সংগৃহীত
খেলা
আসিয়ান কাপ ফুটবল

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ দল। ম্যাচের প্রথম পনের মিনিটে মাঝমাঠ ও আক্রমণভাগে দারুণ আধিপত্য দেখায় জামাল ভূঁইয়ারা। বলের দখল নিজেদের পায়ে রাখার পাশাপাশি সিঙ্গাপুরের রক্ষণে বেশ কয়েকটি আক্রমণও তৈরি করে তারা। তবে ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা মেলেনি। ১৫ মিনিটে রাকিব হোসেন দারুণ গতিতে বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়লেও শেষ মুহূর্তে পাস দেওয়ার মতো কেউ ছিলেন না।

অন্যদিকে, সময়ের সাথে সাথে খেলায় ঘুরে দাঁড়ায় সিঙ্গাপুর। প্রথমার্ধের শেষ পনের মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় তারা। ম্যাচের ৩০ মিনিটে কুলিং ব্রকের পর আরও বেশি গোছানো ফুটবল খেলতে শুরু করে প্রতিপক্ষ দল। অবশেষে ৩৫ মিনিটে ডেডলক ভাঙে সিঙ্গাপুর; ডান দিক থেকে বাড়ানো একটি নিখুঁত ক্রসে দারুণ হেডে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন রায়ান স্টুয়ার্ট।

গোল হজম করার পর বাংলাদেশ দল আরও চাপে পড়ে যায়। ৩৫ মিনিটে পিছিয়ে পড়ার মাত্র দুই মিনিট পর সিঙ্গাপুরের আরেকটি জোরালো আক্রমণ ক্রসবারে লেগে প্রতিহত হলে বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকে রক্ষা পায় বাংলাদেশ। এর আগে ৩৩ মিনিটে বক্সের বাইরে বিপজ্জনক জায়গা থেকে পাওয়া ফ্রি-কিক শট দুর্দান্ত দক্ষতায় সেভ করেন গোলকিপার মেহেদী হাসান এবং তারিক কাজী বল বিপদমুক্ত করেন। প্রথমার্ধের শেষভাগে সিঙ্গাপুরের টানা আক্রমণের মুখে রক্ষণভাগ কিছুটা নড়বড়ে হয়ে পড়লেও অতিরিক্ত কোনো গোল হজম করতে হয়নি। এখন দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে টমাস ডুলির দল।


সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা