সারাদেশ

নানা আয়োজনে ‘শুভাকাশ ইশারা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাদারীপুর প্রতিনিধি

আলোচনা,পুরস্কার বিতরণ, যাদুসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘শুভাকাশ ইশারা’র তিন যুগপুর্তি পালিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শফিক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো: জাহান্দার আলী মিয়া। অন্যদের মাঝে বক্তব্য রাখেন শুভাকাশ ইশারার কার্যকরী সভাপতি কাজল খান,সাধারণ সম্পাদক জুম্মান হোসেন প্রমুখ।

এ সময় স্বর্ণপদক প্রাপ্ত বিশিষ্ট যাদু শিল্পী এডভোকেট মাসুদুর রহমান ও বিশিষ্ট নাট্যকার পরিচালক মহিদুল মহিমকে সম্বর্ধনা প্রদান করা হয়।পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দ্বিতীয় পর্বে যাদু ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠান মাদারীপুরের দর্শকদের মুনছুয়ে যায়। যুগপুর্তির এ আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বক্তারা সংগঠনের দীর্ঘ পথচলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সংস্কৃতি মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, ৩৬ বছরের পথচলায় শুভাকাশ ইশারার সাংগঠনিক কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে সংস্কৃতিমনা করে গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ভবিষ্যতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা,যাদু ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর মূল কারণ

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর কারণ...

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

নতুন করে বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষে...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা