জাতীয়

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এবং কাজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন অত্যাধুনিক মেশিন উদ্বোধন করা হয়েছে। আজ ০৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার বিজ্ঞান কারখানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালন করেন বিজ্ঞান কারখানার ইনচার্জ অধ্যাপক ড. জুলফিকার হাসান খান।

বিজ্ঞান কারখানায় মেকানিক্যাল সেকশনে নতুন সংযোজিত আধুনিক যন্ত্রপাতিগুলোর মধ্যে রয়েছে- মেটাল সরঞ্জাম তৈরি ও মেরামতের জন্য 'মিগ ওয়েল্ডিং মেশিন' এবং গবেষণার প্রোটোটাইপ ও বিভিন্ন পার্টস সরাসরি ডিজিটাল ডিজাইন থেকে তৈরির জন্য 'থ্রিডি প্রিন্টার'।

কার্পেন্ট্রি সেকশনে রয়েছে- ল্যাবরেটরি বেঞ্চ, সেলফ ও কাঠের ফিটিংস নিখুঁতভাবে কাটার জন্য 'উড কাটিং মেশিন' এবং কাঠের সমতলকরণ ও ফিনিশিংয়ের জন্য 'প্ল্যানার মেশিন'।

এসি ও ফ্রিজ সেকশনে রয়েছে- এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর এবং ডিপ ফ্রিজারের রেফ্রিজারেন্ট গ্যাস লিক দ্রুত সনাক্ত ও মেরামতের জন্য 'লিক ডিটেক্টর মেশিন'।

ইলেকট্রনিক্স ও গবেষণা সহায়তা সেকশনে রয়েছে- বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট, বৈদ্যুতিক সংকেত ও প্রোটোটাইপের কার্যকারিতা পরীক্ষা ও বিশ্লেষণের জন্য ‘ডিজিটাল ওসিলোস্কোপ’। এছাড়া কয়েল বাধাই করার মেশিন ক্রয় করা হয়েছে।

এসব আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যাবরেটরির গবেষণা, কারিগরি সহায়তা ও সরঞ্জাম প্রস্তুতের কাজ আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা