ছবি: সংগৃহীত
বাণিজ্য

ডালের বাজারে চাহিদা কম, বাড়ছে পরিবহন খরচ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে বিভিন্ন ধরনের ডালের বেচাকেনায় কিছুটা ভাটা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে ডালের চাহিদা তুলনামূলক কম থাকায় আগের মতো বিক্রি হচ্ছে না। এর মধ্যে ডিজেলের দাম বাড়ায় দূরপাল্লার পণ্য পরিবহনের খরচও বেড়েছে। ফলে সামনে ডালের বাজারে বাড়তি দামের চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজার ঘুরে জানা গেছে, ভারতীয় চিকন মসুর ডাল কেজিপ্রতি ১৫২ টাকা, মোটা মসুর ডাল ৮১ টাকা, মুগডাল ১১৫ টাকা, চনার ডাল ৯৭ টাকা এবং মটর ডাল ৫৩ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মান ও ধরনভেদে চুলা ডালের দাম কেজিপ্রতি ৮৭ টাকা ৫০ পয়সা থেকে ৯৪ টাকা।

ডাল ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতাদের চাহিদা কম। ফলে অনেক আড়তদারকে আগের তুলনায় কম পরিমাণে ডাল বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্য আনা-নেওয়ার খরচও বাড়ছে।

চাক্তাইয়ের মেসার্স গৌর নিতাই ভাণ্ডারের নয়ন সওদাগর বলেন, ‘বাজারে ডালের চাহিদা খুবই কম। বেচাকেনা আগের মতো নেই। গত দুই-এক মাসের তুলনায় বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে।’

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জাহেদী বলেন, ডিজেলের দাম বাড়ার প্রভাব পরিবহন খরচে পড়েছে। শরীয়তপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত যে গাড়িভাড়া আগে ২৫ হাজার টাকা ছিল, এখন সেখানে ৩৪ হাজার টাকা চাওয়া হচ্ছে। বাড়তি এই পরিবহন ব্যয় শেষ পর্যন্ত পণ্যের দামের ওপরই প্রভাব ফেলবে।

তিনি বলেন, পণ্য পরিবহনে খরচ প্রায় ৯ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এতে ব্যবসায়ীদের অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। দূরবর্তী এলাকা থেকে ডালসহ বিভিন্ন ভোগ্যপণ্য চট্টগ্রামের পাইকারি বাজারে আনার ক্ষেত্রে এই বাড়তি খরচের প্রভাব ধীরে ধীরে বাজারে পড়তে পারে।

চট্টগ্রাম ডাল মিল ব্যবসায়ী সমিতির সভাপতি বাবু সঞ্জয় দেব থোকন বলেন, বর্তমানে ডালের বাজারে চাহিদা কম। তবে পরিবহন ব্যয় বাড়লে উৎপাদন ও বাজারজাতকরণের খরচও বাড়বে। এর প্রভাব শেষ পর্যন্ত ডালের দামের ওপর পড়তে পারে।

ব্যবসায়ীরা বলছেন, ডালের দাম নির্ধারণে আমদানি মূল্য, ডলারের বিনিময় হার, পরিবহন ব্যয় ও বাজারের চাহিদা—সবকিছুরই প্রভাব রয়েছে। বর্তমানে চাহিদা কম থাকলেও পরিবহন ব্যয় বাড়তে থাকলে পাইকারি বাজারে এর প্রভাব কতটা পড়ে, সেটিই এখন দেখার বিষয়।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা