সংগৃহীত
আন্তর্জাতিক

জার্মানিতে তাপপ্রবাহে মৃত্যু ১২৫০০ 

আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছর জার্মানিতে অতিরিক্ত গরম ও তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটির কেন্দ্রীয় জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কচ ইনস্টিটিউটের (আরকেআই) হিসাব অনুযায়ী, এপ্রিলের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহজনিত কারণে অন্তত ১২ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে।

২০১৬ সালে তাপপ্রবাহজনিত মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর কোনো একক বছরে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। তবে এটি প্রাথমিক ও রক্ষণশীল হিসাব হওয়ায় প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আরকেআইয়ের তথ্য অনুযায়ী, জার্মানির রাইনল্যান্ড-পালাটিনেট ও সারল্যান্ড অঙ্গরাজ্যে তাপপ্রবাহের প্রভাব সবচেয়ে বেশি ছিল। দেশজুড়ে প্রতি এক লাখ মানুষের মধ্যে গড়ে ১৫ জনের মৃত্যু হলেও এই দুই রাজ্যে মৃত্যুর হার ছিল প্রতি লাখে প্রায় ৩৯ থেকে ৪৩ জন।

তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিলেন বয়স্করা। মৃতদের বড় একটি অংশের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি।

বিশ্লেষকদের মতে, জুনের শেষ দিকে হঠাৎ তীব্র তাপপ্রবাহ শুরু হওয়ায় মৃত্যুর সংখ্যা দ্রুত বেড়ে যায়। জুনের ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত মাত্র এক সপ্তাহেই প্রায় ৯ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে বলে আরকেআইয়ের হিসাব থেকে জানা গেছে। ওই সময়ে জার্মানির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সাপ্তাহিক গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেই তা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে প্রবীণ ও শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত তাপ মারাত্মক প্রভাব ফেলতে পারে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা