ছবি: সান নিউজ
সারাদেশ

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদক কারবারির ২ বছরের সাজা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক কারবারি মোছাঃ শাসছুন নাহারকে ২ বৎসরের সাজা প্রদান করেন।

প্রাপ্ত তথ্যে জানা যায় গত মঙ্গলবার চিরিরবন্দর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ ফাতেহা তুজ জোহরা ১০ নং পুনট্টি ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালিয়ে মোরশেদুল ইসলাম এর স্ত্রী মোছাঃ শামছুন নাহার (৪৫) কে মাদক সহ আটক করেন। আটক করার পর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতে ২ বৎসরের সাজা প্রদান করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন্নবী জানান, গত মঙ্গলবার গোপন সূত্রে সংবাদ পেয়ে বাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী মোছাঃ শামছুন নাহারকে আটক করা হয়। এরপর তাকে চিরিরবন্দর উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ফাতেহা তুজ জোহরার নিকট হাজির করা হলে তিনি তাকে ২ বছরের সাজা প্রদান করেন। এরপর তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়। এই দিকে খবর নিয়ে জানা যায় দীর্ঘদিন ধরে মোছাঃ শামছুন নাহার ও তার মেয়ে মোছাঃ আছমা (শবনাম) (২৭) ও মেয়ের জামাই মোঃ মাসুদ রানা (বাবু) সহ এরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবসী জানান।

এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন্নবী সাথে গতকাল বৃহস্পতিবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে মোছাঃ শামছুন নাহার মাদক ব্যবসা করে আসছিল, তার বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একাধিক মামলা রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা