বাণিজ্য

এপ্রিলে প্রবাসী আয় ৯ হাজার কোটি টাকা

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশে লাকডাউন চলছে। কোথাও জরুরি অবস্থা আবার কোথাও কারফিউ। বন্ধ হয়ে গেছে শিল্প কারখানা, রেস্তোরা, দোকানপাট। কর্মহীন হয়ে বসে আছে অনেক প্রবাসী। এমন পরিস্থিতির মধ্যেও গত এপ্রিল মাসে ১০৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি টাকায় ৯ হাজার ১৮৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে এসেছিল ১৪৩ কোটি ৪০ লাখ ডলার।

প্রবাসীরা এসব টাকা পাঠিয়েছে বিভিন্ন ব্যাংক, এজেন্ট ব্যাংকিং, মোবাইলে আর্থিক সেবা-এমএফএস ও এনজিওদের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চে এসেছিলো ১২৮ কোটি ৬৮ লাখ ডলার। গত বছর একই সময়ে এসেছিল ১৪৫ কোটি ৮৬ লাখ ডলার।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে হয়েছে ৩ হাজার ৩১১ কোটি ডলার।

বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বাংলাদেশি অনেক প্রবাসীর কাজ নেই। কিন্তু টাকা পাঠিয়েছে। কেউ ঋণ করে পাঠিয়েছে কেউবা জমানো টাকা থেকে পাঠিয়েছে। তারপরও এই করোনা পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে প্রবাসীরা।

বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করার পর বেড়ে গিয়েছিলো প্রবাসী আয়। এবারের বাজেটেও এর জন্য ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। করোনার কারণে বড় আঘাত আসলো প্রবাসী আয়ে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা