আইএমএফ এর মিশন চীফ ইভা প্রেট্রোভা ও পাকিস্তানি ফাইন্যান্স মিনিস্টার আওরঙ্গজেবের মধ্যে বৈঠক। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক
মিলবে ১২০ কোটি ডলার

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা (ইএফএফ) এবং ১৪০ কোটি ডলারের জলবায়ু ও টেকসই সুশাসন সুবিধা (আরএসএফ) তহবিলের চতুর্থ ও তৃতীয় পর্যায়ের পর্যালোচনা শেষে স্টাফ লেভেল চুক্তি (এসএলএ) হয়েছে। এই চুক্তির ফলে আগামী চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে আইএমএফের তহবিল থেকে প্রায় ১২০ কোটি ডলার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান।

আইএমএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তি এখন সংস্থার নির্বাহী বোর্ডের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বোর্ডের অনুমোদনের পর পাকিস্তান ইএফএফ তহবিল থেকে প্রায় ১০০ কোটি ডলার এবং আরএসএফ থেকে প্রায় ২১ কোটি ডলার তুলতে পারবে। এর মাধ্যমে উভয় প্যাকেজের আওতায় মোট ছাড়কৃত অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৭ কোটি ডলারে। একই সঙ্গে দুই পক্ষ আর্টিকেল ফোর (Article IV) পরামর্শ সভাও সম্পন্ন করেছে।

আইএমএফের প্রতিনিধি দল জানায়, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও ইএফএফ কর্মসূচির অগ্রগতি ভালো রয়েছে। পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, সরকারি অর্থায়ন সুদৃঢ় করা এবং মূল্যস্ফীতি স্টেট ব্যাংক অব পাকিস্তানের নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে নামিয়ে আনতে দেশটির সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া চলতি অর্থবছর শেষে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৬ শতাংশ হতে পারে এবং গত সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ দশমিক ৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

চুক্তি অনুযায়ী, সামাজিক সুরক্ষা খাত শক্তিশালী করতে পাকিস্তান সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের বাজেট বরাদ্দ বাড়িয়েছে এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন সংস্কারমূলক কাজ চালিয়ে যাচ্ছে। তবে ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানির মূল্য অস্থিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার ঝুঁকি এখনও রয়েছে বলে সতর্ক করেছে আইএমএফ।

এর আগে পাকিস্তান ও আইএমএফ ২০২৪ সালের জুলাই মাসে ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজে সম্মত হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল দেশের অর্থনীতিকে টেকসই ও স্থিতিশীল করা।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা