কাঁঠাল
বাণিজ্য

কাঁঠালের বাম্পার ফলন

সান নিউজ ডেস্ক: এ বছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে হবিগঞ্জ জেলায়। প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে কাঠাল উৎপাদন করা হয়েছে। উৎপাদনের পরিমাণ প্রায় ১৩ হাজার টন।

আরও পড়ুন: টিকা পেতে শিশুদের নিবন্ধনের আহ্বান

জেলার বাহুবল উপজেলার হবিগঞ্জ-শ্রীমঙ্গলের সড়কে অবস্থিত মুছাই আড়তে চলছে জমজমাট কাঁঠালের ব্যবসা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে পাইকারী বাজারে ক্রেতা-বিক্রেতার উপচেপড়া ভিড়।

দূরদুরান্ত থেকে পাইকাররা এসে ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছেন কাঁঠাল। আর বাহুবল উপজেলার পাহাড়ি এলাকার বাগান মালিকরা জিপ দিয়ে হাজার-হাজার কাঁঠাল নিয়ে আসছেন এই আড়তে।

বাহুবল উপজেলার ফয়জাবাদ পাহাড়ের চারিদিকে শুধু কাঁঠাল গাছ। অনুকুল আবহাওয়ায় এবছর গাছগুলোর শাখা ভরে উঠে এই ফলে।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় জ্বালানি সাশ্রয়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’

বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আরজু মিয়া জানান, এবছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। শুরুতে ভাল দাম থাকলেও এখন দাম কম।

কাঁঠাল বাগান মালিক আমিনুল ইসলাম জানান, তার বাগানে ৫০০ কাঁঠাল গাছ আছে। এ বছর ৬/৭ লাখ টাকার কাঁঠাল উৎপাদন হয়েছে তার বাগানে।

হবিগঞ্জের সবচেয়ে বড় ফলের পাইকারী বাজার মুছাই। এখানে রয়েছে বেশ কয়েকটি আড়ত। এই আড়তে বিক্রির জন্য কৃষকরা তাদের কাঁঠাল নিয়ে আসেন। প্রতি ১০০টি হিসাবে নিলামের মাধ্যমে এই কাঁঠাল বিক্রি হয়।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই শুরু

মুছাই থেকে ট্রাক ভর্তি হয়ে দেশের বিভন্ন স্থানে চলে যায় এই কাঁঠাল। এখন বিদেশেও যাচ্ছে হবিগঞ্জের কাঁঠাল।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আশিক পারভেজ জানান, হবিগঞ্জের মাটি কাঁঠাল চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার কাঁঠাল তুলনামুলকবাবে মিষ্টি ও সুস্বাধু। তাই এখানকার কাঁঠালের চাহিদা বেশী। এ বছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। জেলার প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে কাঁঠাল উৎপাদন করা হয়েছে। উৎপাদনের পরিমাণ প্রায় ১৩ হাজার টন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া...

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মুন্সীগঞ্জে চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেপ্তার ২ 

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ষাঁড় গরু উদ্ধার করেছ...

ঝালকাঠি পৌরসভায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (CTCRP)-এর আওতায় ঝালকাঠি পৌরসভায় আধুনিক বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা