বাণিজ্য

পদ্মায় ধরা পড়লো ২০ কেজি ওজনের মহাশোল

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ধরা পড়লো বিশালাকৃতির ‘মহাশোল’ মাছ।

মাওয়া মৎস্য আড়তে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে জেলেদের কাছ থেকে ১২ হাজার টাকায় মাছটি কিনে নেন একতা মৎস্য আড়তের শাওন দাস (মরু)।

একতা মৎস্য আড়তের শাওন দাস (মরু) বলেন, মাছটির ওজন প্রায় ২০ কেজি হবে। পদ্মা নদীর জেলেদের কাছ থেকে মাছটি আমি কিনি। তবে, প্রতি কেজি মাছ আমি বিক্রি করব এক হাজার টাকা দরে। সকাল থেকে কোনো ক্রেতা পাইনি মাছটি কেনার জন্য। মাছটি খেতে খুবই সুস্বাদু। সচারাচর মাছটি পাওয়া যায় না।

মহাশোল একটি বিলুপ্তপ্রায় মাছ। মহাশোল সর্বাধিক ১৫ মিটার গভীর পানিতে চলাচল করতে পারে। পানির উষ্ণতা ১৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এদের জীবনধারণের পক্ষে সহায়ক। মহাশোল দেখতে অনেকটা মৃগেল মাছের মতো। তবে, এর আঁশগুলো আরও বড়।

বাংলাদেশে মহাশোলের দুটি প্রজাতি আছে—সোনালি মহাশোল ও লাল-পাখনা মহাশোল। দুটি প্রজাতিই মহাবিপন্ন। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের বন্যপ্রাণীর তালিকা অনুযায়ী প্রজাতি দুটি সংরক্ষিত।

জানা যায়, নেত্রকোনার দুর্গাপুরে কংস নদ ও সোমেশ্বরী নদী মহাশোলের আবাস। এই নদ-নদীর উৎসমুখ এখন প্রায় বন্ধ। শুকনো মৌসুমে নদী দুটি প্রায় শুকিয়ে যায়। বসবাস ও বংশবৃদ্ধির স্থান নষ্ট হয়ে যাওয়ায় ‘মহাশোল’ সংখ্যায় ধীরে ধীরে কমতে থাকে। একপর্যায়ে প্রায় বিলুপ্ত হয়ে পড়ে। সোমেশ্বরী ও কংস ছাড়াও বিচ্ছিন্নভাবে দু-একবার সাঙ্গু নদেও ‘মহাশোল’ পাওয়া গেছে। এবার পদ্মা নদীতে মাছটি পাওয়ার খবর মিলল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা