বাণিজ্য

বসুন্ধরা চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে হুইপের মামলা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন হুইপ সামশুল হক চৌধুরী। তিনি চট্টগ্রাম-১২ আসনে আওয়ামী দলীয় সংসদ সদস্য (এমপি)।

বুধবার (১৮ আগস্ট) চট্টগ্রামের পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আব্দুল কাদেরের আদালতে ৫০০ কোটি টাকার মানহানির মামলাটি করেন তিনি। মামলা নম্বর ৪/২১। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দীপক কুমার শীল। তিনি জানান, আদালত মামলা গ্রহণ করে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

মামলার অন্য বিবাদীরা হলেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার সাইদুর রহমান, রিয়াজ হায়দার ও মোহাম্মদ সেলিম, কালের কণ্ঠের এসএম রানা এবং বাংলানিউজটোয়েন্টিফোর.কম সম্পাদক জুয়েল মাজহার।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দীপক কুমার শীল বলেন, আমার মক্কেল জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন গণমাধ্যম কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ এবং নিউজ টোয়েন্টিফোর অব্যাহতভাবে মানহানিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আসছে। সম্পূর্ণ ব্যক্তিগত শত্রুতা থেকে এসব সংবাদ প্রচার করা হচ্ছে। তাই এ মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/ এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা