হোয়াটসঅ্যাপ
টেকলাইফ

নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ

সান নিউজ ডেস্কঃ এবার নিজের ছবিকে স্টিকার হিসেবে পাঠানোর ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি সবসময় নিত্যনতুন ফিচার নিয়ে প্রতিনিয়ত হাজির হয়। গ্রাহকেরা আপাতত পরীক্ষা-নিরীক্ষার স্তরে থাকলেও দ্রুত তা নিয়ে আসা হবে ইউজারদের জন্য।

সম্প্রিতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিজের ছবিকেই স্টিকার হিসাবে পাঠাতে পারবেন ব্যবহারকারীরা এমনই এক ফিচার নিয়ে কাজ করছে ফেসবুক মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি। যখনই কোনো ছবি কাউকে পাঠাতে যাবেন ইউজাররা, তখনই ক্যাপশন বারের পাশে একটি আইকন দৃশ্যমান হবে। সেই আইকনটিকে সিলেক্ট করে দিলেই ছবিটি পরিণত হবে স্টিকারে। নতুন এই ফিচার খুবই আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে।

তবে কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্যে নিজের ছবিকে স্টিকার না বানিয়ে হোয়াটসঅ্যাপে সরাসরি তা করার সুযোগ পাবেন ইউজাররা।ওয়েবসাইটের দাবি, অ্যানড্রয়েড ও আইওএস, দুই ধরনের ইউজারদের জন্য শিগগিরই ফিচারটি নিয়ে আসা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা