টেকলাইফ

আসছে ইউটিউবে আয়ের নতুন ফিচার

সান নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে নির্মাতাদের আয় বাড়াতে ‘সুপার থ্যাংকস’ নামে নতুন একটি ফিচার নিয়ে এসেছে ইউটিউব। এ ফিচারের মাধ্যমে নির্মাতারা তাদের দর্শকদের কাছ থেকে অতিরিক্ত আয় করতে পারবেন। সম্প্রতি ফিচারটি চালুর ঘোষণা দিয়েছে গুগল নিয়ন্ত্রণাধীন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।

ইউটিউবের নতুন সুপার থ্যাংকস ফিচারের মাধ্যমে দর্শকেরা ন্যূনতম ২ ডলার থেকে ৫০ ডলার পর্যন্ত আর্থিক সহায়তা দিতে পারবে। দর্শকদের দেওয়া অনুদানের ৩০ শতাংশ কেটে নেবে ইউটিউব। বাকি অংশ পাবেন সংশ্লিষ্ট নির্মাতা।

ইউটিউবের সুপার থ্যাংকস ফিচারটি অনেকটা টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের মতো কাজ করবে। দর্শক তাদের পছন্দের ক্রিয়েটরদের অর্থ প্রদানের মাধ্যমে আরও ভালো কনটেন্ট তৈরিতে সহযোগিতা করতে পারবেন।

সুপার থ্যাংকস দেওয়ামাত্রই ইউটিউব সেটাকে একটি অ্যানিমেটেড জিআইএফ ও কালারফুল মন্তেব্যের মাধ্যমে প্রদর্শিত করবে। এমনকি এ সুপার থ্যাংকসে নির্মাতাদের সেই দর্শককে নিজের প্রতিক্রিয়া জানাতে পারবে।

ইউটিউবের মতে, যে কোনো ভিডিওতে অসংখ্য দর্শক মন্তব্য করে। স্বাভাবিকভাবেই এত মন্তব্য নির্মাতাদের দেখা সম্ভব হয় না। কিন্তু ‘সুপার থ্যাংকস’ এর মাধ্যমে অর্থের বিনিময়ে মন্তব্য করলে ইউটিউব সেটাকে কালারফুল মন্তব্যের মাধ্যমে প্রদর্শন করবে, যা সহজেই নজরে পড়বে।

এমনকি এ সুপার থ্যাংকসে নির্মাতাদের সেই দর্শককে নিজের প্রতিক্রিয়া জানাতে পারবে।

দর্শক ও অনুসারীদের প্রদেয় অর্থের ৩০ শতাংশ ইউটিউব কেটে নেবে, বাকিটা পাবে কনটেন্ট ক্রিয়েটর। বিশ্বের ৬৮টি দেশে নতুন এ ফিচার পাওয়া যাবে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। আস্তে আস্তে সব দেশেই এই ফিচারের সুবিধা পাওয়া যাবে।

উল্লেখ্য, ইউটিউব ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি মার্কিন অনলাইন ভিডিও শেয়ারিং সাইট যা পেপ্যালের তিন প্রাক্তন কর্মচারী- চাড হারলি, স্টিভ চেন, এবং জাওয়েদ করিম ২০০৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশ করেন। ২০০৬ সালের অক্টোবরে গুগল সাইটটিকে ১ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কিনে নেয়। ইউটিউব বর্তমানে গুগলের অন্যতম অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা