ছবি-সংগৃহীত
খেলা

ক্রিকেটকে বিদায় জানালেন রুমানা

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। এর মাধ্যমে দীর্ঘ এক যুগের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন টাইগ্রেস অলরাউন্ডার।

আরও পড়ুন : অধিনায়ক হিসেবে সাকিবকে চান সুজন

শনিবার (৫ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

নিজের সেই পোস্টে রুমানা লিখেছেন, 'নো মোর ক্রিকেট।' অর্থাৎ বাংলাদেশের জার্সিতে আর কখনও দেখা যাবে না রুমানকে।

চার বছর আগে দেশের হয়ে নারী ক্রিকেটে স্মরণীয় মুহূর্ত এনেছিল বাংলাদেশের মেয়েরা। ওই সময় মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে টাইগ্রেসরা প্রথমবারের মতো শিরোপা জেতে। যাতে বেশ ভালো ভূমিকা ছিল রুমানার। ২০১১ সাল থেকে এই অলরাউন্ডার বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিয়মিত মুখ।ৎ

আরও পড়ুন : আন্তর্জাতিক ক্রিকেটকে হেলসের বিদায়

সম্প্রতি ফিটনেস ইস্যুতে শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েন তিনি। যার ব্যাখ্যায় বিসিবি বিশ্রামের কথা বললেও, তা মানতে নারাজ ছিলেন এই অলরাউন্ডার। সর্বশেষ ঘরের মাঠে ভারত সিরিজেও ছিলেন না তিনি। টানা দুই সিরিজে ডাক না পাওয়ার পর ক্রিকেটকেই ছাড়ার ঘোষণা দিলেন রুমানা।

বাংলাদেশের হয়ে সবমিলিয়ে ৫০ ওয়ানডে খেলেছেন রুমানা। যেখানে ৫ হাফ সেঞ্চুরিতে ৯৬৩ রান করেছেন তিনি। বল হাতে তার শিকার ৫০ উইকেট। বাংলাদেশকে ১৮ ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ৮৪টি ম্যাচ খেলেছেন রুমানা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেস...

সূত্রাপুরে আগুনে দগ্ধ প্রবাসীর মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘ...

দুই জানাজা শেষে অপ্রতিমের দাফন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

অপ্রতিম হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৪২ ঘর

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে প্রায় ৪২টি ঘর ও ঘরের ভেতরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা