ছবি-সংগৃহীত
খেলা

ইমরানুরের পর জহিরেরও বিদায়

নিজস্ব প্রতিবেদক : আশা জাগিয়েও গতকাল এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যার্থ হন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। এবার আরেকটি ইভেন্টে সেমিফাইনাল থেকে বিদায় নিলেন দেশের অন্যতম অ্যাথলেটিক্সে জহির রায়হানও।

আরও পড়ুন : এশিয়া কাপে বাংলাদেশের দাপুটে জয়

আজ (শনিবার) সকালে অনুষ্ঠিত হিটে ২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে প্রথম হিটে অংশ নিয়েছিলেন জহির। ২১.৬৯ সেকেন্ড টাইমিংয়ে তিনি তার হিটে সপ্তম হয়েছেন। সেমিফাইনালে তিন হিট থেকে প্রতি হিটের প্রথম দুই জন এবং বাকিদের মধ্যে সর্বোচ্চ দুই টাইমিংধারী ফাইনালে উঠেছেন।

এদিন সকালে অনুষ্ঠিত হিটে জহির ২১.৬৭ সেকেন্ড সময় নিয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু বিকেলেই বিদায় নিতে হলো এই অ্যাথলেটকে।

আরও পড়ুন : এশিয়ানে সেমিতে উঠলেন ইমরানুর

গত কয়েক বছরে জহির রায়হান বাংলাদেশের অ্যাথলেটিক্সে বিশেষ চরিত্র। ২০১৭ সালে নাইরোবি যুব অ্যাথলেটিক্স বিশ্বকাপে ৪০০ মিটার ইভেন্টে তিনি সেমিফাইনালে উঠে সবাইকে তাক লাগিয়ে দেন। ঘরোয়া প্রতিযোগিতায় ২০০ ও ৪০০ মিটারে ভালো পারফরম্যান্স করেন।

২০২১ সালে টোকিও অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ঐ বছরই নারী নির্যাতনের ঘটনায় জেল খাটেন। সেই জটিলতা কাটিয়ে আবার আন্তর্জাতিক অ্যাথলেটিক্স অঙ্গনে ফিরেছেন এই অ্যাথলেট।

আরও পড়ুন : ইতিহাস গড়া হল না ইমরানুরের

এর আগে ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ফাইনালের কাছাকাছি গিয়েছিলেন। প্রথম বাংলাদেশি অ্যাথলেট হিসেবে নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। তবে দুর্ভাগ্যের কারণে সেমিতে ভালোভাবে শুরু করলেও শেষটা ভালো করতে পারেননি। এবার সেমি থেকে বিদায় হয়ে গেলো জহিরেরও। অবশ্য শ্রেষ্ঠত্বের মঞ্চে না থাকতে পারলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তারা সেরাটাই দিয়েছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা