খেলা

পিএসএল খেলতে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমিতে যোগ দিতে পাকিস্তান গেলেন সাকিব আল হাসান।

আরও পড়ুন: ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

সোমবার দিবাগত রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে করাচির উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এখনো দুটি ম্যাচ বাকি। এলিমিনেটর রাউন্ডে হেরে ফরচুন বরিশালের বিদায়ের সঙ্গেই সাকিবের এবারের বিপিএল যাত্রা শেষ হয়ে যায়। তাই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পেশোয়ার জালমি দলের সঙ্গে যোগ দিবেন তিনি।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

এর আগে আসরের ১৩ ম্যাচে তিন ফিফটিতে ১৭৪.৪১ স্ট্রাইক রেট ও ৪১.৬৬ গড়ে ৩৭৫ রান করেন সাকিব। একইসঙ্গে তিনি ১০ উইকেট শিকার করেছেন।

গত ১৩ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে পিএসএল। সাকিব খেলবেন পেশোয়ার জালমির হয়ে এবং আজ মঙ্গলবারই পেশোয়ার জালমির প্রথম ম্যাচ। যদিও আজ পেশোয়ারের হয়ে মাঠে নামবেন কি না সাকিব, তা বলা মুস্কিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা