খেলা

সাবেক হকি খেলোয়াড় বাবুর মৃত্যু

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় ও ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক আনভীর আদেল খান বাবু মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সহ-সভাপতি ইউসুফ আলী।

শনিবার (২৮ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সিগায়ে প্রতিনিধিত্ব করার পর ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদেই ছিলেন তিনি। কিন্তু বেশ কিছুদিন ধরেই নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে এই সাবেক হকি তারকা খেলোয়াড় মৃত্যুর কাছে হার মেনেছেন।

হকি ফেডারেশনের সহ-সভাপতি ইউসুফ আলী বলেন, ‘আনভীর ভাই লাইফ সাপোর্টে ছিলেন। পরিবারের সিদ্ধান্তে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে নিয়েছেন। আমরা হকির আরেকজন লোককে হারালাম’।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা