খেলা

রোনালদোর বিদায়ী চিঠি

ক্রীড়া ডেস্ক : নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ বিষয়ে ইতোমধ্যে ম্যানইউ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এরপর জুভেন্টাস ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা চিঠি পাঠিয়েছেন এই পর্তুগিজ তারকা।

রোনালদো লিখেছেন, ‘আজ (শুক্রবার) আমি চমৎকার একটি ক্লাব থেকে বিদায় নিলাম। ইতালির সবচেয়ে বড়, আর ইউরোপের বড় ক্লাবগুলোর একটি থেকে বিদায় নিলাম। জুভেন্টাসের জন্য আমি সামর্থ্যের সবটুকু দিয়েছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত তুরিন শহরটাকে ভালোবাসব। জুভেন্টাসের সমর্থকেরা সবসময় আমাকে সম্মান করেছে এবং তাদের সম্মানের জবাবে আমি প্রতি ম্যাচে, মৌসুমে ও প্রতিযোগিতায় তাদের জন্য লড়েছি। পরিশেষে, আমরা পেছনে ফিরে দেখলে অনুধাবন করতে পারি যে—আমরা অসাধারণ কিছু অর্জন করেছি। যা কিছু চেয়েছিলাম, তার সবটা নয়, তবে সবাই মিলে দারুণ একটা গল্প লিখেছি।’

তিনি আরও লিখেছেন, ‘সবসময় আমি আপনাদের একজন হয়ে থাকব। এই ক্লাব এখন আমার ইতিহাসের একটা অধ্যায়, যেমনটা আমি নিজেকে এই দলের একজন মনে করি। ইতালি, জুভেন্টাস, জুভেন্টাসের সমর্থক—সবাই আমার হৃদয়ে থাকবে।’

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা