গোল উৎসবে রঙিন মেসির রেকর্ড
খেলা

গোল উৎসবে রঙিন মেসির রেকর্ড

স্পোর্টস ডেস্ক : নতুন এক মাইলফলকে পা রাখলেন লিওনেল মেসি। প্রিয় ক্লাব বার্সেলোনার হয়ে খেললেন রেকর্ড ৭৬৮তম ম্যাচ। ভেঙে দিলেন সাবেক সতীর্থ মিডফিল্ডার জাভি হার্নান্দেজের রেকর্ড।

ক্যারিয়ারের বিশেষ ম্যাচটি আর্জেন্টাইন ফুটবল জাদুকর উদযাপন করলেন জোড়া গোলের নৈপুণ্যে। শুধু মেসি নন, তার নতুন কৃতিত্বটা গোল উৎসবের রঙে রাঙিয়ে রাখল কাতালানরা। স্প্যানিশ লিগে রিয়াল সোসিয়েদাদকে ধসিয়ে দিল ৬-১ গোলে।

বার্সাকে এগিয়ে দেন অ্যান্তোনিও গ্রিজম্যান। সুপারস্টার মেসির সঙ্গে জোড়া গোল করেন সার্জিনো দেস্ত।

রোনাল্ড কোম্যানের দলকে বাকি গোলটি উপহার দেন উসমান ডেম্বেলে। স্বাগতিক সোসিয়েদাদের হয়ে একটি গোল শোধ করেন বারেনেতজা।

এ জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে বার্সা। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ (৬৬ পয়েন্ট) থেকে এখন তারা মাত্র চার পয়েন্টে পিছিয়ে।

অন্যদিকে মেসির সাবেক সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজ ছুঁয়েছেন ক্যারিয়ারের ৫০০তম গোলের মাইলফলক। তার একমাত্র জয়সূচক গোলেই অ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ হারিয়েছে আলাভেসকে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা