খেলা

সাকিবকে নিয়ে তৈরি হবে সিনেমা

ক্রীড়া ডেস্ক : ইতিহাসের বিখ্যাত ব্যক্তি এবং স্মরণীয় হয়ে রয়েছেন যারা, তাদেরকে নিয়ে সাধারণত আত্মজীবনীমূলক সিনেমা তৈরি করা হয়। এবার সেই ধারায় যুক্ত হচ্ছেন সাকিব।

আমাদের ভারতীয় উপমহাদেশে এর আগে মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার এবং আজহারউদ্দীন সহ অনেক কিংবদন্তি ক্রিকেটারদের নিয়েও সিনেমা তৈরি করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান শনিবার (২০ মার্চ) অনলাইনের এক লাইভ অনুষ্ঠানে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ না হলে এতদিনে তার আত্মজীবনীমূলক সিনেমার কাজও শুরু হয়ে যেত।

সাকিব বলেন, ‘কথা বেশ অনেকটা এগিয়ে গিয়েছিল। কিন্তু করোনার কারণে সবকিছু ঝুলে আছে। তবে এটার একটি ভালো অবস্থান তৈরি হয়ে গিয়েছিল। গল্প প্রায় তৈরি করা হয়ে গিয়েছিল। সম্ভবত সব ঠিক থাকলে কাজও শুরু হয়ে যেত। কিন্তু করোনার জন্য সবকিছুই বন্ধ হয়ে গেছে।’

সিনেমার কাজ দ্রুতই শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন সাকিব। তিনি বলেন, যদিও এটা করতে কিছুটা সময় লাগবে। তবে এটার এক্স্যাক্ট আপডেট কি আমি জানি না।

এদিকে, শনিবার বাংলাদেশের ক্রিকেটভিত্তিক একটি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

টানা বর্ষণে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে রাঙামাট...

ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের বিদায় 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যা...

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল প...

ভয়াবহ বন্যা: ৭ জেলা বিপর্যস্ত, প্রাণহানি ৫৪ 

টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়...

৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, চট্টগ্রামে উন্নতির পূর্বাভাস 

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা