ছবি: সংগৃহিত
খেলা

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে ইংলিশ ক্লাব লিভারপুল। দুই ক্লাবের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দলবদল বিষয়ক আলোচিত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোমানো জানান, আরাউহোর লিভারপুলে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিক সই সম্পন্ন হতে পারে। চুক্তিতে তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগও রাখা হচ্ছে, তবে সেটি নির্ভর করবে লিভারপুলের সিদ্ধান্তের ওপর।

পরবর্তী এক পোস্টে রোমানো জানান, বার্সেলোনা ও লিভারপুল আরাউহোর লোন চুক্তির বিষয়ে মৌখিকভাবে একমত হয়েছে। বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকোও এ বিষয়ে অনুমোদন দিয়েছেন।

লিভারপুল বেশ কিছুদিন ধরেই রক্ষণভাগ শক্তিশালী করার জন্য একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার খুঁজছিল। আরাউহোর আগমনে কোচ আন্দোনি ইরাওলা রক্ষণে বাড়তি বিকল্প পাচ্ছেন। ২৭ বছর বয়সী এই উরুগুইয়ান ডিফেন্ডার সেন্টারব্যাকের পাশাপাশি রাইট-ব্যাক পজিশনেও খেলতে পারেন।

আরাউহোর বহুমুখী খেলার সামর্থ্যই তাকে লিভারপুলের অন্যতম পছন্দের খেলোয়াড়ে পরিণত করেছে। তার আগমনে রক্ষণভাগে প্রতিযোগিতা বাড়বে। বিশেষ করে ডান প্রান্তে খেলার জন্য জেরেমি ফ্রিম্পংসহ অন্য খেলোয়াড়দেরও জায়গা ধরে রাখতে লড়াই করতে হবে।

২০১৮ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন আরাউহো। গত মৌসুমে মার্ক-আন্দ্রে টের স্টেগান জিরোনায় ধারে যাওয়ার পর কোচ হান্সি ফ্লিক তাকে দলের অধিনায়কত্বও দিয়েছিলেন।

বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত বেশ সফল সময় কাটিয়েছেন আরাউহো। কাতালান ক্লাবটির জার্সিতে তিনটি লা লিগা শিরোপা এবং দুটি কোপা দেল রে ট্রফি জিতেছেন তিনি। এবার নতুন চ্যালেঞ্জ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন এই উরুগুইয়ান তারকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা