সংগৃহীত
জাতীয়

নতুন স্যাটেলাইট চুক্তি সই হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আসন্ন বাংলাদেশ সফরকালে মহাকাশে আরও নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণের চুক্তি সই হচ্ছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ ইতিপূর্বে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এবারের স্যাটেলাইটটির নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট-২।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানে এগিয়ে আসুন

বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রধান ড. শাহজাহান মাহমুদ জানান, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হলো একটি আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। যার মাধ্যমে পৃথিবী দেখা যাবে। ভূ-উপগ্রহ কেন্দ্রটি পৃথিবীর ছবি তোলে বাংলাদেশে পাঠাবে। বাংলাদেশে কৃষি ও অন্যান্য ক্ষেত্রে করণীয় অনেক কিছু জানা যাবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ একটি ‘আর্থ অবজারভেটরি’ ভূ-উপগ্রহ কেন্দ্র। এটির মাধ্যমে পৃথিবী তথা বাংলাদেশের স্থলভাগ ও জলভাগ পর্যবেক্ষণ করা যাবে।

আগামী ১০ সেপ্টেম্বর ভারতে জি-২০ সম্মেলনে অংশগ্রহণ শেষে ম্যাক্রোঁ সংক্ষিপ্ত সময়ের সফরে বাংলাদেশে আসছেন। ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রী ভারত সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরবেন।

আরও পড়ুন: মন্ত্রিপরিষদ সচিব হাসপাতালে ভর্তি

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ‘অনেক দিন ধরেই ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে আসার কথা হচ্ছে। কিন্তু সময় ও সুযোগের অভাবে তিনি আসতে পারেননি। এখন ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের সুযোগে আসছেন।’

ফরাসি প্রেসিডেন্টের সফরকালে বড় কোনো চুক্তি হচ্ছে কি না জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান, ‘স্যাটেলাইট উৎক্ষেপণ ফ্রান্সের সহায়তার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হতে পারে।’ তিনি এ বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি।

কিছু কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন নিয়ে সরকারের কাছে প্রশ্ন রাখার জন্য ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। প্যারিসভিত্তিক সংস্থার এক বিবৃতিতে জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্টের উচিত বাংলাদেশে সুশীল সমাজের উপর যে নিবর্তন চলছে তা বন্ধ করার জন্য আহ্বান জানানো।

আরও পড়ুন: বিশৃঙ্খলা করলে প্রতিহত করা হবে

এছাড়াও, বাংলাদেশের সমুদ্রসীমা চিহ্নিত হওয়ায় দেশের সমুদ্র অঞ্চল বৃদ্ধি পেয়েছে। ফলে সমুদ্র অঞ্চলে নজরদারি বাড়ানো সম্ভব হবে। বাংলাদেশের সমুদ্রসীমায় কেউ অনধিকার প্রবেশ বা কোনো অপতৎপরতা চালাচ্ছে কি না সেটাও এই স্যাটেলাইটের মাধ্যমে জানা যাবে।’

শাহজাহান মাহমুদ জানান, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ টেলিভিশন স্টেশনের জন্য কাজে লাগছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর মাধ্যমে আর্থ অবজারভেশন করা যাবে। এর জন্য ২ টি রাডার স্থাপন করা হবে। এর মাধ্যমে ছবি পৃথিবীতে আসবে, যা বাংলাদেশের কাজে লাগবে।’

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ১০ সেপ্টেম্বর এক দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছেন। প্রধানমন্ত্রী নিজে বিমানবন্দরে ম্যাক্রোঁকে স্বাগত জানাবেন। সফরকালে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বাংলাদেশের জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রীর সাথে ম্যাক্রোঁর শীর্ষ বৈঠকের কথা রয়েছে।

আরও পড়ুন: নতুন ভোটাররা পাচ্ছেন বিশেষ সুযোগ

এ প্রেসিডেন্টের সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত তার কার্যালয়ে (পিএমও) একটি ভোজসভায় ম্যাক্রোঁর যোগ দেওয়ার কথা রয়েছে। ২ নেতা দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন বলে আশা করা যায়। ফরাসি প্রেসিডেন্টের সাথে অন্যান্যের মধ্যে থাকবেন দেশটির ইউরোপ ও পররাষ্ট্র বিষয়কমন্ত্রী ক্যাথরিন কলোনা। সফর শেষে বিমানবন্দরে ম্যাক্রোঁ কে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ফরাসি প্রেসিডেন্টের এ বাংলাদেশ সফর ২ দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে ২ দেশের সরকার আন্তরিকভাবে আশা করছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।

সবশেষে, বঙ্গবন্ধু-১ বাংলাদেশের প্রথম ভূউপরিস্থ যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। ২০১৮ সালের ১৯ মে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এটি। এর মধ্য দিয়ে ৫৭তম দেশ হিসাবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এটি ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা