ছবি-সংগৃহীত
জাতীয়

কিছু লোক দেশ ধ্বংসের তালে মেতেছে

জেলা প্রতিনিধি : কিছু লোক সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবুল মোমেন।

তিনি বলেন, সফলতা দেখে কিছু লোক সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতেছে। একইসঙ্গে প্রশাসনকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে না নিতে টাকা খরচ করছে।

আরও পড়ুন : রাজধানীতে বিএনপির মহাসমাবেশ শুরু

শুক্রবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সিলেট সদর উপজেলার দরিদ্রদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, কোনো লোক সরকারকে পছন্দ নাও করতে পারে। কিন্তু এর মানে এই না যে, সে দেশের ক্ষতি করবে। অথচ তারা সরকারের ক্ষতি করতে গিয়ে দেশের ক্ষতি করছে। তারা টাকা খরচ করছে আর বলছে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ রাখতে। তাই দেশের স্বার্থে সকল অপতৎপরতা রুখতে সকলকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন : বৃষ্টিতে ভিজে আ’লীগের শান্তি সমাবেশ শুরু

সদর উপজেলার ৪৩৩ জন সুবিধাভোগীর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৪৩৯ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিক ও আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: মুন্সীগঞ্জ জেলা প্রশাসক 

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

বিএনপির সাংগঠনিক সভায় আ. লীগ নেতার শুভেচ্ছা নিয়ে বিতর্ক 

ঝালকাঠির সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় ইউনিয়ন প...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার, ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহন 

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের নদীদূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের ন...

ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন 

ঝালকাঠির নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত সংস্কারের জন্য মানববন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা