সাহারা খাতুনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
জাতীয়

সাহারা খাতুনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

সাবেক স্বরাষ্ট্র ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটে বনানী কবরস্থান জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়।

বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হবে।

এর আগে শনিবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে তার বাসা সংলগ্ন বায়তুল শরফ জামে মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার দিবাগত রাত ২টার একটি বিশেষ বিমানে থাইল্যান্ড থেকে দেশে আনা হয় তার মরদেহ।

পরে সেখানে থেকে মরদেহ সরাসরি নেওয়া হয় ফার্মগেট সংলগ্ন তেজগাঁওয়ে তার নিজ বাসায়। সেখানেই লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে সাহারা খাতুনের মরদেহ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, অংশগ্রহণ ১,৭০০ শিক্ষার্থীর

শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াল...

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ ন...

চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৫২ দশমিক ৭ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে চট্টগ্র...

নাঈমের ফিফটিতে ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৫ রানে ৫...

দেশে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা