জাতীয়

অগ্রিম টিকিটের টাকা ফেরত দেবে রেল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ট্রেনের অগ্রিম বিক্রি হওয়া টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (১০ জুলাই) রিফান্ড সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানায় রেল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকিটের টাকার রিফান্ড আবেদন করা যাবে ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই আবেদন করা যাবে স্টেশন মাস্টারের কার্যালয়ে।

টাকা ফেরত পেতে উপযুক্ত প্রমাণ হিসেবে ক্রয়কৃত টিকিটের মূলকপি, অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রিন্টেড কপি, এনআইডির সত্যায়িত কপিসহ নিজ নিজ স্টেশন মাস্টারের মাধ্যমে সিসিএম পূর্বচট্টগ্রাম বরাবর আবেদন করতে হবে।

দেশে করোনা মহামারি দেখা দিলে গত ২৪ মার্চ সন্ধ্যা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু নিয়ম অনুযায়ী ১০ দিন আগে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়।

ফলে ৩১ মার্চ পর্যন্ত বিক্রি হওয়া টিকিটের অর্থ ফেরত পাবেন যাত্রীরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, অংশগ্রহণ ১,৭০০ শিক্ষার্থীর

শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াল...

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ ন...

চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৫২ দশমিক ৭ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে চট্টগ্র...

নাঈমের ফিফটিতে ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৫ রানে ৫...

দেশে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা