সার্চ কমিটি
জাতীয়

সার্চ কমিটির শেষ বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির সপ্তম ও শেষ বৈঠক আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)। বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি এ ১০ জনের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সার্চ কমিটির ৬ষ্ঠ বৈঠক শেষে এ তথ্য জানিয়েছিলেন কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন, পঞ্চম বৈঠকে আমরা ২০ জনের নাম চূড়ান্ত করেছিলাম। আজকের বৈঠকে সেখান থেকে ১২-১৩ জনের নাম চূড়ান্ত করবো। এবং আগামী ২২ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

চূড়ান্ত করে নামের তালিকা প্রকাশ করা হবে কি না— এ প্রশ্নে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, নামপ্রকাশে আমরা বাধ্য নই।

নতুন আইনের অধীনে সার্চ কমিটি হওয়ার পর আমরা নিজেদের মধ্যে মোট ছয়টি বৈঠক করেছি। আর সুশীল সমাজের সঙ্গে চারটি বৈঠক করেছি। আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় নিজেদের মধ্যে আরেকটি বৈঠক বাকি আছে। সেই বৈঠকের পর আশা রাখছি, আপাতত আমরা আমাদের কাজ শেষ করতে পারবো।

আরও পড়ুন: ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে দেওয়ার জন্য নাম সুপারিশ করতে অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুন: ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা

প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২- এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হলো।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা