নির্বাচন কমিশন (ছবি: সংগৃহীত)
জাতীয়

ইসি গঠন: বিকেলে ১০ জনের নাম চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। ব্যক্তি ক পেশাজীবীদের মধ্যেও এ নিয়ে কৌতূহল বেড়েছে। ইতোমধ্যে রাজনৈতিক দল, ব্যক্তি ও পেশাজীবীদের কাছ থেকে সার্চ কমিটি যে ৩১৫ জনের নাম পেয়েছে, সেখান থেকে যাচাই-বাছাই করে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির ষষ্ঠ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে বলে একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, রোববারের বৈঠকে সংক্ষিপ্ত তালিকায় থাকা ২০ জনের যাবতীয় তথ্য পর্যালোচনা করে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। ওই ১০ জনের বিষয়ে যে কোনো ধরনের বিতর্ক এড়াতে সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের মাধ্যমে আরও খোঁজ-খবর নেওয়া হবে। এরপর আগামী ২২ বা ২৩ ফেব্রুয়ারি ফের বৈঠক করবে সার্চ কমিটি।

ওই বৈঠক শেষে ১০ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। ওই ১০ জনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে দুইজন ও নির্বাচন কমিশনার পদে আটজনের নাম প্রস্তাব করা হবে। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির কাছে এই তালিকা পাঠানোর বাধ্যবাধকতা আছে। এই তালিকা থেকে একজনকে সিইসি ও চারজনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এই নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই অনুষ্ঠিত হবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন।

এদিকে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে প্রস্তাবিত ১০ জনের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে কিনা সে বিষয়ে সার্চ কমিটির গত বৈঠকেও আলোচনা হয়। এ নিয়ে মিশ্র মত থাকলেও অধিকাংশ মনে করেন, আইন অনুসারে রাষ্ট্রপতির কাছে তাদের (সার্চ কমিটি) তালিকা পাঠাতে হবে। এই তালিকা জনসমক্ষে প্রকাশের প্রয়োজন হলে সে বিষয়ে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দেবেন।

অপরদিকে রাষ্ট্রপতির কাছে তালিকা পাঠানোর আগে সেটি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজনসহ বেশ কয়েকটি সংগঠন। তাদের দাবি, তালিকা প্রকাশ হলে সাধারণ মানুষ সার্চ কমিটির তালিকায় থাকা ব্যক্তিদের অতীত এবং বর্তমান কর্মকাণ্ড পর্যালোচনা করার সুযোগ পাবে। নিয়োগের পর এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ থাকবে না।

আরও পড়ুন: গুণীজনরা জাতির শ্রেষ্ঠ সন্তান: রাষ্ট্রপতি

অবশ্য এ বিষয়ে গণমাধ্যম ব্যক্তিত্বসহ পেশাজীবীদের অনেকে ভিন্নমত দিয়েছেন। অনেকের ভাষ্য, সার্চ কমিটিকেই মানদণ্ড নির্ধারণ করে যোগ্য এবং দক্ষ ব্যক্তি বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। অনেকে বলছেন, তালিকা পাঠানোর আগে যদি নাম প্রকাশ করতে হয় তাহলে সংশ্নিষ্টদের মতামত নেওয়া উচিৎ। কারণ তালিকায় থাকা ১০ জনের মধ্যে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। নাম প্রকাশ করা হলে অন্য পাঁচজন বিব্রত হবেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা