জাতীয়

রাজধানীতে টিকটক আসক্ত তিন বোন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবর থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ টিকটক ও ইনস্টগ্রামে আসক্ত তিনবোন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার ((১৮ নভেম্বর) রাতে আদাবর থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ তিনবোনের খালা সাজেদা নওরীন।

এর আগে বৃহস্পতিবার ((১৮ নভেম্বর) সকালে আদাবরের শেখের টেকের খালার বাসা থেকে তারা তিনজন বের হয়। নিখোঁজ তিন বোনের মধ্যে বড় বোন একাদশ শ্রেণির শিক্ষার্থী রোকেয়া (১৮), মেজো বোন জয়নব আরা (১৭) ও ছোট বোন খাদিজা আরা (১৬)।

বিষয়টি নিশ্চিত করে সাজেদা নওরীন গণমাধ্যমকে জানান, আমার ছোট বোনের বাসা খিলগাঁওয়ে থাকতো নিখোঁজ তিনবোন। ধানমন্ডি গার্লস হাই স্কুলে জয়নব আরা এবং খাদিজা আরার পরীক্ষার সেন্টার ছিল। এ কারণে আদাবরে আমার কাছে নিয়ে আসি। একটি পরীক্ষা হয়েছে। দুটি পরীক্ষা বাকি অছে। এর মধ্যেই তারা হঠাৎ বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে। তারা যাবার সময় তাদের বই-খাতা, পরীক্ষার এডমিট কার্ড রেজিস্ট্রেশন ফর্ম, টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছু নিয়ে গেছে বলেও জানান তিনি।

টিকটক ও ইনস্টগ্রামের মাধ্যমে কারও প্ররোচনায় তারা বাসা থেকে বের পতে পারে বলে ধারণা করে তিনি আরও বলেন, আমার বড় বোন তিন বছর আগে মারা গেছেন। আর দুলাভাই অন্য জায়গায় বিয়ে করেছেন। অন্যদিকে আমার তিন ভাগ্নি টিকটকে আসক্ত ছিল। বয়স কম হওয়ায় তাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করতাম। তারা আমাদের মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইল ব্যবহার করতো না। তবে তারা লুকিয়ে কোনো মোবাইল ব্যবহার করতো কিনা তা আমরা জানি না।

জিডির বিষয়টি নিশ্চিত করে আদাবর থানা উপ-পরিদর্শক আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি। তারা নিজ ইচ্ছায় নিজেদের ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছে। আমরা তাদের অবস্থান শনাক্তের বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা