জাতীয়

রাজধানীতে ট্রাক থেকে পড়ে হেলপারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালে ট্রাকে মালামাল রশি দিয়ে বাধার সময় উপর থেকে নিচে পড়ে মোঃ অকিল ইসলাম (৩০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর চারটার সময় নয়াবাজার আরমানিটোলা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত অকিল বগুড়া জেলার কাহালু উপজেলার নুরুল ইসলামের ছেলে।

মৃতের সহকর্মী ইদ্রিস আলী জানান, ট্রাকের কাগজ লোড দিয়ে রশি বাধার সময় পা পিছলে উপর থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় অকিল। পরে তাকে উদ্ধার করে ভোর পৌনে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেছেন বংশাল থানার উপ-পরিদর্শক এসআই মোখলেছুর রহমান। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা