ছবি: সংগৃহীত
জাতীয়

আজ নিরাপদ সড়ক দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর সড়ক নিরাপদ রাখতে সমন্বিতভাবে কর্মসূচি পালন করবে। এছাড়া মহাসড়ক পুলিশও কর্মসূচি গ্রহণ করেছে।

শুক্রবার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষে ঢাকার সড়ক ভবন মিলনায়তনে সকাল ১০টায় এক সভা শুরু হবে। এতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন। এ উপলক্ষে বিআরটিএ সড়ক নিরাপত্তামূলক প্রচারপত্র বিলি ও নাটিকা প্রদর্শনীর আয়োজন করেছে।

বিভিন্ন স্থানে মহাসড়ক পুলিশ লিফলেট বিতরণসহ প্রচারণা চালাবে। সালনা হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০টি সাইনবোর্ড স্থাপন করেছে।

এছাড়াও চালকদের মধ্যে লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শনী, গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক অডিও ও ভিডিও প্রচারসহ মাইকিং কার্যক্রম শুরু করেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা